শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

‘ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা’র প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে

স্টাফ রিপোর্টার / ৪৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২

0Shares

ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে,জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

আজ শুক্রবার সকালে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তারা এ সমাবেশ করে।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ অন্যান্য নেতা-কর্মীরা যোগ দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এভাবে নির্যাতন করে ক্ষমতায় থাকা যাবে না। দমন-নিপীড়ন করে বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না। নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচনে দিতে হবে। অন্যথায় বিএনপি নির্বাচনে যাবে না।’

ঘটনাস্থল থেকে জানা যায়, ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সমাবেশে বক্তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে তারা আন্দোলন করে সরকারকে সরাবে এবং জনগণের ভোটাধিকার উদ্ধার করবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg