শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

রাজবাড়ী পাংশায় ধর্ষণকারী জিনের বাদশা আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ জুন, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি

রাজবাড়ির পাংশায় কথিত জিনের বাদশা (ধর্ষক) সবুর মন্ডল ওরফে সবুজ (৪০) কে অবশেষে শনিবার (২৬ জুন রাতে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। সবুর উপজেলার কলিমহর ইউপির প্রানপুর গ্রামের মৃত ভোলাই প্রামানিকের ছেলে।

এ ঘটয়ায় (রবি বার) ২৭ জুন পাংশা মডেল থানার পক্ষ থেকে সিনিয়র পুলিশ সুপার সুমন কুমার সাহা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, আসামী সবুর এক তরুনীকে জিনের ভয়ভিতি দেখিয়ে ও জিনের মাধ্যমে পরিবারে সচ্ছলা ফিরিয়ে দেয়ার প্রলোভন দিয়ে গত ২৯-০৫-২১ তারিখ রাত ৯ টায় আম বাগানে ধর্ষন করে। এবং একই কায়দায় গত ০১–০৬-২১ তারিখ রাত ৮.৩০ মিনিটের দিকে অপর তরুনীকে বসত বাড়িতে ধর্ষন করে।

এ ঘটনায় গত ২০ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুইটি মামলা হলে ধর্ষক সবুর আত্বগোপনে চলে যায়। এবং মুখের বড় বড় দাড়ি কেটে ফেলে দিয়ে রুপ পরিবর্তন করে।

গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ি পুলিশ সুপার এম এম শাকিলুজ্জান এর নির্দেশে ও সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহার নেতৃত্বে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান সহ সঙ্গীয় পুলিশ দল ২৬ জুন রাতে নিজ বাড়ির পার্শে বাড়ি হতে পালানোর চেষ্টাকালে গ্রেফতার করে।

এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, সবুর ইতিপূর্বেও নানা অপকর্মের সাথে জড়িত ছিলো। এছাড়াও সে দির্ঘদিন নিকেকে জিনের বাদশা হিসেবে পরিচয় দিয়ে নানা অপকর্ম চালিয়ে আসছে।।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg