শিরোনাম
গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই

আরও পাঁচ বছরের জন্য জাতিসংঘের মহাসচিব গুতেরেস

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১

0Shares

জাতিসংঘের দ্বিতীয় মেয়াদে আরও পাঁচ বছরের জন্য মহাসচিব হিসেবে নিরাপত্তা পরিষদের সমর্থন পেয়েছেন আন্তোনিও গুতেরেস। নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে জাতিসংঘে নিযুক্ত এস্তোনিয়ার রাষ্ট্রদূত স্ভেন জার্গেনসন এ কথা জানিয়েছেন। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এমনটি জানানো হয়।

গুতেরেস পুনরায় দায়িত্ব পাওয়াকে ‘অত্যন্ত সম্মানজনক’ আখ্যা দেন। তিনি বলেন, ‘আমার ওপর আস্থা রাখায় নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি আমি চরমভাবে কৃতজ্ঞ।’

তবে এখনও জাতিসংঘের সর্বোচ্চ ফোরাম সাধারণ পরিষদের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত বাকি রয়েছে। এ মাসের শেষ নাগাদ সভা হতে পারে। সেখানে সবুজবাতি মিললে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে গুতেরেসের নতুন মেয়াদ শুরু হবে। গুতেরেসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাঁর দ্বিতীয় মেয়াদে মহাসচিব হওয়ার বিষয়টি অনেকটা প্রত্যাশিত।

২০১৭ সাল থেকে বিশ্বের সর্বোচ্চ সংস্থাটির নেতৃত্বে রয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের বিগত নয়জন মহাসচিবের সবাই ছিলেন পুরুষ। আর এদের চারজনই ইউরোপের।

গত পাঁচ বছরে গুতেরেসকে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে সুসম্পর্ক নিশ্চিত করে চলতে হয়েছে।
সূত্রঃ শুদ্ধস্বর.কম

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg