শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

স্টাফ রিপোর্টার / ২১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর পাংশা উপজেলার কলেজ মোড় এলাকায় মাইক্রোবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আদভিক (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় ইটভাটা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি মাইক্রোবাস এবং রাজবাড়ী থেকে পাংশাগামী একটি ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মাইক্রোবাসটি প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। পরে সেটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত জৌতি খেতান, মহাদেব ও সেলিনাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত জৌতি খেতান জয়পুরহাট থেকে তার শ্বশুরবাড়ি অম্বিকাপুরে ফিরছিলেন বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাস ও ইজিবাইক জব্দ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg