শিরোনাম
রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

পাংশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১

0Shares

আলামিন হোসেন, পাংশা:
রাজবাড়ীর পাংশায় ৩১ মে সোমবার বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় চলতি ২০২০-২০২১ অর্থ বছরে পাংশা উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিস মোহাম্মাদ আলীর সভাপতিত্বে কলেজের শিক্ষার্থীদের মাঝে ৯ হাজার ৬’শ টাকা, হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার টাকা, প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ৮’শ টাকা, বাইসাইকেল ২০টি ও শিক্ষা উপকরণ ৫৭ জনের মাঝে বিতরণ করা হয়েছে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী সুমি রানী বলেন, আজ আমাকে বাইসাইকেল দিয়েছে আমি এই বাইসাইকেল চালিয়ে আমার বাবার কাজের সাহায্য করতে পারবো, মাঠে গিয়ে খাবার দিয়ে আসতে পারবো। নিয়মিত স্কুলে যেতে পারবো এবং নিয়মিত প্রাইভেট পড়তে পারবো আমার দেরি হবে না আর প্রাইভেটে যেতে । এই বাইসাইকেলটি পেয়ে আমি অনেক খুশি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg