শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

লোহার পাইপ মাথায় পড়ে কাতার প্রবাসীর মৃত্যু।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

0Shares

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে নির্মাণ সাইটে দুর্ঘটনায়  অকালে প্রাণ হারালেন এক প্রবাসী বাংলাদেশি কর্মী। বুধবার (২৬ মে) সকাল লুসাইল এলাকায় একটি নির্মাণাধীন ভবনের উপর থেকে একটি লোহার পাইপ মাথায় পড়ে মো. আরিফুল ইসলাম নামে ওই বাংলাদেশি যুবকের ম’র্মা’ন্তিক মৃ’ত্যু হয়।

নিহত আরিফুল ইসলাম ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ওলামাবাজার এলাকার নুর আলমের সন্তান। তার মৃত্যুতে তার কর্মস্থলে সহকর্মীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। দ্রুত মরদেহ দেশে প্রেরণ ও উপযুক্ত ক্ষতিপূরণ পেতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা।

চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন প্রবাসী শ্রমিক মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আরিফুলের এক সহকর্মী জানান, এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়ে স্থানীয় হামাদ হসপিটালে চিকিৎসাধীন আছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg