শিরোনাম
কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ী পাংশা থেকে ৬ বছরের শিশু অপহরণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৯৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ মে, ২০২১

0Shares

আলামিন হোসেন, রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ী জেলার পাংশার সাজুরিয়া গ্রামের ৬ বছরের শিশু মুরছালিন গত ১৬ মে (রবিবার) সকাল থেকে নিখোঁজ।

এলাকাবাসী বলেন, সাজুরিয়া গ্রামের মোহাম্মদ ইউনুস মোল্লা বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে সকাল আনুমানিক ৭:৩৫ ঘটিকার সময় অজ্ঞাত একজন লোক মোটরসাইকেল করে মুরছালিন কে সরিষা বাজারের দিকে নিয়ে যায়। আমরা ভেবেছি হয়তো তার আত্মীয়স্বজন ঈদ উপলক্ষে ঘুরতে এসেছে তাদের বাসায়।

মুরছালিন এর বাবা নবাব মন্ডল বলেন, রবিবার সকাল আনুমানিক ৭:০০ ঘটিকার সময় আমি আমার ছোট ছেলে মোঃ মুরসালিন কে নিয়ে পাংশা থানা দিন সাজুরিয়া গ্রামে আমার বাবার পুরাতন বাড়িতে যাই এবং ওই বাড়িতে আমার ছেলেকে রাখে মাঠের জমি দেখতে যাই। আমার নতুন বাড়ী হইতে আমার বাবার বাড়ির দূরত্ব আনুমানিক দুইশত গজ হইবে। জমি দেখা শেষ করে আমি সরিষা বাজারে যাই এবং বাজার হইতে সকাল আনুমানিক ৮:০০ ঘটিকার সময় আমি আমার নতুন বাড়িতে আসে আমার স্ত্রী খুশি খাতুনকে জিজ্ঞাসা করি মুরসালিন তার দাদার বাড়ি থেকে এখনো আসে নাই। আমার স্ত্রী জানায় মুরসালিন বাড়িতে এখনো আসে নাই। তখন আমি মুরসালিন কে আনতে আমার বাবার পুরাতন বাড়িতে যাই। আমার বাবার কাছে জিজ্ঞাসা করি মুরসালিন কোথায়। বাবা বলেন মুরসালিন সকাল আনুমানিক ৭:৩০ ঘটিকার সময় বাড়ি যাওয়ার কথা বলে চলে গেছে। আমার ছেলে বাড়িতে ফিরে না আসায় আমিসহ আমার পরিবারের সবাই মুরসালিন কে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজির এক পর্যায়ে আমার পাশের বাড়ির মোঃ বশির উদ্দিনের ছেলে মোঃ কাওছার (০৭) এর নিকট হতে জানতে পারি, সাজুরিয়া গ্রামের ইউনুস মোল্লা বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে সকাল আনুমানিক ৭:৩৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা একজন লোক আমার ছেলেকে তার মোটরসাইকেলে উঠিয়ে সরিষা বাজারের দিকে নিয়ে গিয়েছে। তখন আমার ছেলেকে খোঁজার জন্য বিভিন্ন স্থানে মাইকিং করি এবং আমার নিকটস্থ আত্মীয়-স্বজনদের নিকট ঘটনা বিস্তারিত বলি। আমিসহ আমার পরিবারের লোকজন ও নিকটস্থ আত্মীয়-স্বজন আমার ছেলেকে খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও আমার ছেলেকে পাওয়া যায় নাই। আমার ধারণা অজ্ঞাত নামা মানব পাচারের অপরাধ সংঘটনের লোক আমার ছেলেকে কৌশলে তার মোটরসাইকেলে উঠাইয়া অপরহণ করিয়া নিয়ে গিয়েছে। আমার ছেলেকে খোঁজাখুঁজি করে না পেয়ে
পাংশা মডেল থানায় এসে অভিযোগ দায়ের করি।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বলেন, অভিযোগের পর থেকে আমরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বিষয় তদন্ত করে দেখছি।

এ বিষয়ে পাংশা মডেল থানায় শিশু মুরসালিন কে অপহরণ করায় অজ্ঞাত নামা ব্যক্তির বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে,মামলা নং ১২ ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg