শিরোনাম
রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ সাময়িক বহিস্কার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

0Shares

পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ কে সাময়িক বহিষ্কার করেছেন স্থানীয় সরকার বিভাগ

ফলশ্রুতিতে পাংশা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ১-কে উপজেলার সকল কার্যক্রম পরিচালনাসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

গত ৫ মে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ সামসুল আলম স্বাক্ষরিত স্বারক নং-৪৬.০৪৫.০২৭.০৮.১৫০.১৫০.২০১৮-২৭৪ প্রজ্ঞাপন জারি করেছেন।

প্রজ্ঞাপন সুত্রে জানাগেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ এর বিরুদ্ধে উপজেলা পরিষদের অধিগ্রহণকৃত জমিতে নির্মিত ১০টি দোকান তার আপন ভাই ও ফুফাতো ভাইযের নামে বরাদ্ধ দেওয়া,রাজম্ব তহবীল ব্যবহারের নির্দেশিকা অনুসরণ না করে গরীব/মেধাবী শিক্ষার্থীদের পরিবর্তে নিজেস্ব লোকের সন্তানদের মধ্যে বৃত্তি প্রদানের মাধ্যমে অর্থ আত্বসাথ করা, বয়স্ক ভাতা কর্মসূচী বাস্তবায়ন নীতিমালা (সংশোধিত) ২০১৩ অনুসরণ না করে বয়স্কভাতা প্রদান এবং নিয়ম বহিঃর্ভত ভাবে উপজেলা পরিষদের ফান্ড থেকে পাংশা পৌরসভা এলাকায় প্রকল্প বরাদ্দ দেওয়া সর্ম্পকে আনীত অভিযোগ গুলো বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমানিত হয়েছে এবং যেহেতু তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে তাকে জবাব প্রদানের জন্য বলা হলে তিনি জবাব দেননি এবং পরবর্তীতে ব্যাক্তিগত শুনানী প্রদানের জন্য বলা হলে তিনি শুনানীতেও অংশ গ্রহণ করেননি।

সেহেতু উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন,২০১১ দ্বারা সংশোধিত) এর ১৩ খ ধারার বিধান অনুযায়ী রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফরিদ হাসান ওদুদকে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে সাময়িক রবখান্ত করা হল এবং পাংশা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হল।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী জানান আমিও চেয়ারম্যানের সাময়িক বরখাস্ত হওয়ার চিঠি দেখেছি।

পাংশা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস এখন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg