শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মেলা বসছে না, তাদের মুখ মলিন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

0Shares

আলামিন হোসেন

মেলা বসছে না, তাদের মুখ মলিন এবারের পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতি থাকলেও লকডাউনে পালপাড়ায় চলছে নীরবতা।

বৈশাখী মেলার জন্য নানা ধরনের পণ্য তৈরি করেছিলেন রাজবাড়ীর পাংশার সত্যজিৎপুর পালপাড়ার মৃৎশিল্পীরা। লকডাউনে মেলা না হওয়ায় সেগুলো ঘরেই পড়ে আছে।

মাটির নানা জিনিস বানিয়ে বৈশাখী মেলার জন্য তৈরি হচ্ছিলেন মৃৎশিল্পী কৃষ্টা পাল, সনাতন পাল, বিজন পাল, স্বপন পালরা। শুধু কিছু জিনিসের রঙের কাজটা বাকি ছিল। হঠাৎ লকডাউনের কারণে কোথাও বৈশাখী মেলার আয়োজন হচ্ছে না। এমন পরিস্থিতিতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার শত্যজিৎপুর পালপাড়ার বাসিন্দাদের মুখ মলিন হয়ে গেছে। অনেকের মতো লকডাউনে তাঁরাও পড়েছেন বিপাকে।

পালপাড়ার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল, এমনিতেই পালবাড়ির চাকা আর আগের মতো ঘোরে না। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এ শিল্প। যে এলাকায় হাজারো পরিবার এ পেশায় জড়িত ছিল, সেখানে এখন মাত্র অল্প কয়েকটি পরিবার পেশাটিকে আঁকড়ে ধরে আছে। প্রতিবছর বৈশাখ এলেই চলত নানা প্রস্তুতি।

তাঁরা আরো বলেন, এবারও বৈশাখী মেলার অপেক্ষায় ছিলেন পাংশার পালপাড়ার কয়েকটি পরিবার। তাদের বেশির ভাগই প্রতিবছর পয়লা বৈশাখের জন্য মাটির জিনিসপত্র বানিয়ে প্রতীক্ষায় থাকত। মেলা বসলে তারা খেলনা, হাঁড়িপাতিল, পুতুল, ফুলের টবসহ টুকিটাকি নানা তৈজসপত্র নিয়ে পসরা সাজাত। কিন্তু এবারের পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতি থাকলেও লকডাউনে পালপাড়ায় চলছে নীরবতা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg