শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজবাড়ীর পাংশায় স্ব‌প্নের ধানে চিটায় পরিণত হয়েছে কৃষকের মাথায় হাত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৭০১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

0Shares

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর চরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড গরমে নষ্ট হয়ে গেছে প্রায় ৫ হেক্টর জমির বোরো ধান। স্বপ্নে ঘেরা জমির ফসল নষ্ট হওয়ায় মাথায় হাত কৃষকের।

ধুধু মরু বালু চরে মাটি পরায় এবছর পুরো চরের এলাকা জুরে বাহাদুরপুরের কৃষকেরা আনন্দ উৎসবে বোরো ধান লাগিয়েছিলো। মনে স্বপ্নের জাল বুনেছিলো পদ্মার বুকে জেগে ওঠা এই চরকে ঘিরে। কিন্তু কৃষকের স্বপ্ন দুরস্বপ্ন হয়ে ধরা দিলো এবছর। বৈরি আবহাওয়া ও ঠিকমত বৃষ্টি না হওয়ার কারনে চরের প্রায় ৫ হেক্টর জমির ধান পুড়ে চিটা হয়ে গিয়েছে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাহাদুরপুর ইউনিয়নের পদ্মার বুকে জেগে ওঠা বিশাল চরের ধানখেত সবুজে ঘেরা। দূর থেকে বোঝার উপায় নেই। কিন্তু কাছে গিয়ে দেখা যায় ধানের ২৫ ভাগ নষ্ট। ধা‌নের গাছগু‌লো দা‌ড়ি‌য়ে আ‌ছে কিন্ত ধানের ছড়া শুকিয়ে সাদা হয়ে গেছে।

বাহাদুরপু ইউ‌নি‌য়‌নের ফি‌রোজ খান ব‌লেন, বু‌কে কষ্ট নি‌য়ে কান্না আ‌সে কৃষি কাজ ক‌রে জীবনজী‌বিকার জন্য ফস‌লের জন্য ধান রোপন ক‌রে‌ছি আজ দে‌খেন, আমরা দায়-দেনা ও ঋণ নিয়ে চরে ধান লাগিয়েছিলাম। কিন্তু গরম আবহাওয়ার কারণে সব ধান চিটা হয়ে গেছে। ‘এখন দায়-দেনা দেবো কেমনে আর বউ পুলাপান নিয়ে খাবো কি না খে‌য়ে মারা যা‌বো গো’।

পাংশা উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ বলেন, বিগত ৪ই এপ্রিল পাংশা সহ সারা বাংলাদেশে গরম বাতাস প্রবাহিত হয়, এসময় যে সমস্ত ধান ফুল অবস্থায় ছিলো সেগুলা অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। পাংশা বাহাদুরপুর ইউনিয়নের কৃষক ভায়েরা এবছর চরে বোরো ধানের আবাদ করেছে, আমরা জানতে এবং দেখতে পেয়েছি সেখানকার কিছু সংখ্যক ধান চিটা হয়ে গিয়েছে। আমরা কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি, তারা যেনো ধান শক্ত না হওয়ার পর্যন্ত জমিতে ২-৩ সেন্টিমিটার পানি ধরে রাখে। এবং সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তার কাছে পরামর্শ নিয়ে তারা যেনো ব্যাবস্থা গ্রহণ করে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg