শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

স্টাফ রিপোর্টার / ৫৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

0Shares

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদে সরকারী বরাদ্দের বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

আজ ২৮জুলাই (মঙ্গলবার) সকালে নবাবপুর ইউনিয়নের দুঃস্থ ও অসহায় ২৬৩০টি পরিবারের মাঝে ১০ কেজি হারে বিশেষ ভিজিএফ চাল বিতরণের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ চেয়ারম্যান উপজেলা পরিষদ বালিয়াকান্দি রাজবাড়ী, এসময় আরও উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আবুল হাসান আলী, ইউ পি সদস্যবৃন্দ ও উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তা এবং উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা বালিয়াকান্দি রাজবাড়ী।

এসময় উপজেলা চেয়ারম্যান বলেন- আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার ৭টি ইউনিয়নের মোট ১৪ হাজার ৩শত পরিবারের মধ্যে সরকারী বরাদ্দের বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। এ বিতরণ কার্যক্রম গত ২৭ জুলাই সোমবার থেকে শুরু হয়ে আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে।

গত ২৭ জুলাই সোমবার বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। ঐ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা এবং ট্যাগ অফিসারগণসহ সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান, সচিব, ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।

এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন, অযথা বাইরে না যাওয়ার পরামর্শ দেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg