শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাংশা সরকারী কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেলেন পদার্থ বিজ্ঞানের প্রভাষক আব্দুল খালেক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১

0Shares

 

আলামিন হোসেন(পাংশা)

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পাংশা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন অত্র কলেজের শিক্ষক, পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. আব্দুল খালেক।

কলেজের কর্মচারীদের বেতনভাতাদি ও জরুরী কার্যাদি সম্পন্ন করার লক্ষ্যে তাকে সাময়িকভাবে আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে রোববার (৭ মার্চ) দুপুরে দায়িত্বে থাকা শামিমা আকতার মিনুর নিকট থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন মো. আব্দুল খালেক।

এ প্রসঙ্গে পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম শরিফুল মোরশেদ রন্জু বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আর্থিক ক্ষমতাসহ পাংশা সরকারী কলেজের সিনিয়র শিক্ষক মো. আব্দুল খালেককে অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়ায় তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। ৮ মার্চ সকাল সাড়ে ৯টায় কলেজের সকল শিক্ষক কর্মচারী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল খালেককে ফুলেল শুভেচ্ছা জানাবেন। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল খালেক দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg