শিরোনাম
গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার

স্কুল শিক্ষার্থীদের রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেয়ার নির্দেশনা জারি

স্টাফ রিপোর্টার / ৬৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

0Shares

নতুন বছরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

সোমবার (৪ জানুয়ারি) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, থানা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার ও মাউশির আঞ্চলিক উপ-পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারির কারণে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রাতিষ্ঠানিক বার্ষিক পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। তবে এসব শিক্ষার্থীর অ্যাসাইনমেন্টভিত্তিক মূল্যায়ন সম্পন্ন হয়েছে। এ মূল্যায়নের ভিত্তিতে রোল নম্বর প্রদান যথাযথ হবে কিনা তা নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এছাড়া রোল নম্বর প্রথা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে যা গুণগত শিক্ষা অর্জনে অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই রোল নম্বর প্রথার পরিবর্তে আইডি নম্বর ব্যবহার অনুকূল পরিবেশ তৈরি করবে।

আইডি দেওয়ার ক্ষেত্রে দুটি পদ্ধতির সুপারিশ করেছে মাউশি। একটি দৈবচয়ন পদ্ধতিতে, অপরটি শিক্ষার্থীর নামের বানানের বর্ণ ক্রমানুসারে (অ্যালফাবেটিক অর্ডার)।
এর আগে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনিও জানান, এবার ছাত্র-ছাত্রীদের রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg