শিরোনাম
গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান

ফরিদপুরে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৫২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

0Shares

ফরিদপুর জেলার ভাংগা থানা হতে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল সেট ও সীমকার্ড সহ বিকাশ প্রতারক চক্রের ০৩(তিন) সদস্য আটক করা হয়েছে। শুক্রবার রাতে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের মেজর মোঃ খালেদ মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার ভাংগা থানাধীন মিয়াপাড়া গ্রাম এলাকায় কিছু ব্যক্তি বিকাশ প্রতারণার মাধ্যমে মানুষের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে।

ঘটনা সত্যতা সম্পর্কে তথ্য প্রাপ্তির পর র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ খালেদ মাহমুদ এর নেতৃত্বে ১৮/১২/২০২০ইং তারিখ গভীর রাতে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন মিয়াপাড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক চক্রের ০৩ জন সক্রিয় সদস্য, ০১। মোঃ মফিজুল ওরফে মহি খান (২৫), পিতা- মতিয়ার খান, সাং- আটড়া ভাসড়া, ০২। ঠান্ডু শেখ (২৬), পিতা-মজিদ শেখ, সাং-মিয়া পাড়া, ০৩। মোঃ মিলন মাতুব্বর (২২), পিতা- আলী মাতুব্বর, সাং- জাঙ্গালপাশা, সর্ব থানা- ভাংগা, জেলা-ফরিদপুর’দেরকে আটক করে। এ সময় আটককৃত প্রতারক চক্রের সদস্যেদের হেফাজত হতে বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ০৬ (ছয়) টি মোবাইল ফোন ও ১১ (এগার) টি সীমকার্ড জব্দ করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিগণ বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করে। ঘটনার বিবরনে জানা যায়, বিকাশ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতি পরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভূয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন ও উক্ত সীমকার্ড ব্যবহার করে অসাধু ডিএসআর(বিকাশ এ্যাকাউন্ট খোলার জন্য বিকাশ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগকৃত এ্যজেন্ট) গণের মাধ্যমে ভূয়া বিকাশ এ্যাকাউন্ট খোলে।

প্রতারক চক্রের সদস্যরা দুর্নীতিপরায়ণ ডিএসআর গণের নিকট থেকে অর্থের বিনিময়ে বিকাশ এ্যজেন্টদের লেনদেনের তথ্য সংগ্রহ করে ঐসব ভূয়া রেজিস্ট্রেশনকৃত মোবাইল সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগনের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।
সূত্র, ফরিদপুর নিউজ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg