শিরোনাম
পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা ফরিদপুরে ওয়ান শুটার গানসহ অস্ত্রধারী গ্রেপ্তার বিদ্যুৎ গেলেই অন্ধকারে ডুবে রাজবাড়ী রেলস্টেশন, মোবাইলের আলোয় চলছে টিকিট ইস্যু গোয়ালন্দে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করে মাদকবিরোধী বার্তা দিলেন ওসি শফিকুল ইসলাম রাজবাড়ীতে ধর্ষণচেষ্টা মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ গোয়ালন্দে ৮ বালিকা ক্রীড়াবিদের হাতে সাইকেল তুলে দিলেন ইউএনও সাথী দাস গোয়ালন্দবাসীর ভালোবাসায় সিক্ত বিদায়ী ইউএনও সাথী দাস গোয়ালন্দে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গোয়ালন্দে অজ্ঞান করে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ফরিদপুরে ওয়ান শুটার গানসহ অস্ত্রধারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ শাহিন মোল্লা (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

শনিবার (১ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গুহ লক্ষীপুর এলাকার ২ নম্বর কুটিবাড়ীতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার শাহিন মোল্লা ওই এলাকার ২ নম্বর কুটিবাড়ী গ্রামের মো. তারা মোল্লার ছেলে।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কুটিবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় লাশকাটা ঘর সংলগ্ন শাহিন মোল্লার বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি জব্দ করে শাহিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের জানান, গ্রেপ্তার শাহিন মোল্লার বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট তিনটি মামলা রয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে র‌্যাবের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্রের উৎস ও এর ব্যবহারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg