শিরোনাম
রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড দৌলতদিয়া ওয়াই-টাইপ সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজবাড়ী জেলা যুবশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ৯ দিন পর শিকলবন্দি নিলয়কে উদ্ধার করল র‌্যাব গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ৯ দিন পর শিকলবন্দি নিলয়কে উদ্ধার করল র‌্যাব

স্টাফ রিপোর্টার / ৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: বিদেশে পাঠানোর প্রলোভনে টাকা ও পাসপোর্ট নেওয়ার পর অপহরণ করে মুক্তিপণ দাবি এবং নির্যাতনের অভিযোগে ফরিদপুরে নিলয় শিকদার (৩৫) নামে এক ব্যক্তিকে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০। এ ঘটনায় অপহরণ চক্রের মূলহোতা মো. ফেরদৌস উর রহমান (৪২)সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে ফরিদপুর কোতোয়ালি থানার চরকমলাপুর এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালায়। এ সময় একটি কক্ষে শিকলবন্দি অবস্থায় নিলয় শিকদারকে জীবিত উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর কোতোয়ালি থানার রঘুনন্দনপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. ফেরদৌস উর রহমান (৪২) এবং গোয়াচামট এলাকার মহিউদ্দিন আহমেদের ছেলে মহুয়া আহমেদ (৩২)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (১৬ আগস্ট) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ফরিদপুর কোতোয়ালি থানার মুন্সীডাঙ্গী এলাকার নিজ বাড়ি থেকে এস এম মনোয়ার (৩৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ৬ আগস্ট নিলয় শিকদারকে অপহরণ করে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে তার পায়ে শিকল পরিয়ে তালা দিয়ে গ্রিলের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। তাকে মারধর করা হতো এবং দিনে মাত্র একবেলা খাবার দেওয়া হতো বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। নির্যাতনের চিৎকার যাতে বাইরে না শোনা যায়, সেজন্য রাতে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানো হতো বলেও জানিয়েছে র‌্যাব।

প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব আরও জানায়, বিদেশে চাকরি দেওয়ার কথা বলে চক্রটি নিলয়ের কাছ থেকে পাসপোর্টসহ কয়েক দফায় মোট ৫ লাখ টাকা নেয়। পরে প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশে না পাঠিয়ে তাকে অপহরণ করা হয়। এরপর তার পরিবারের কাছে ফোন করে আরও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

নিলয়কে জীবিত ফিরে পাওয়ার আশায় তার পরিবার বিভিন্ন বিকাশ নম্বরে মোট ৪ লাখ ৫১ হাজার টাকা পাঠায়। তবে মুক্তিপণের টাকা পাওয়ার পরও নিলয়কে ছেড়ে দেওয়া হয়নি। বরং চক্রটি আরও ৫ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় নিলয়ের শ্বশুর বাদী হয়ে ঝালকাঠির কাঠালিয়া থানায় অপহরণ মামলা করেন।

অভিযানে র‌্যাব আসামিদের কাছ থেকে দুটি লোহার শিকল, চাবিসহ দুটি তালা, দুটি স্টিলের পাইপ, একটি চাকু, ছয়টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে।

র‌্যাব-১০-এর অধিনায়ক (পরিচালক) ও অতিরিক্ত ডিআইজি মোহাঃ আসাদুজ্জামান বলেন, বিদেশে চাকরির প্রলোভনে দালালচক্রের মাধ্যমে প্রতারণার শিকার না হয়ে বৈধ ও সঠিক প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি এ ধরনের প্রতারণা, অপহরণ বা মানব পাচারের তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg