শিরোনাম
ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধনের ঘোষণা গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ ও মরণোত্তর বীমা দাবি পরিশোধ

সৌদি আরবে সর্বনিন্ম বেতন ৬৮ হাজার নির্ধারণ

সম্পাদকীয় | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

0Shares

সৌদি আরবের শ্রম বাজারে সর্বনিম্ন মজুরি নির্ধারণ করেছে দেশটির সরকার। সে দেশের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, দেশের শ্রম বাজারে সর্বনিম্ন মজুরি হবে ৩ হাজার থেকে ৪ হাজার সৌদি রিয়াল। যা বাংলাদেশি টাকায় হবে প্রায় ৬৮ হাজার থেকে ৮৭ হাজার টাকা। শ্রমবাজারে সরকার নির্ধারিত এ বেতন কাঠামো দেশের সকল নিয়োগদাতা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কার্যকর হবে।

৪ হাজার রিয়ালের নিচে বেতন প্রাপ্তরা অর্ধকর্মী বা সৌদি ভাষায় নিতাকাত হিসেবে বিবেচিত হবেন। দেশটির মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির আল হাজানির উদ্ধৃতি দিয়ে এ খবর জানায় মক্কা নিউজ পেপার।

তিনি জানান, এ বেতন কাঠামো প্রতিটি প্রাইভেট সেক্টরে নতুন নিয়োগকৃতদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সৌদি সরকারের নতুন এ বিধানে প্রতিটি কর্মীর ক্ষেত্রে ইন্স্যুরেন্সও প্রযোজ্য হবে।

আল হাজানি জানান, নতুন এ কাঠামোর ফলে কত সংখ্যক শ্রমিক উপকৃত হতে যাচ্ছেন, সে ধরনের পরিসংখ্যান নেই সরকারের কাছে। তবে এটি বের করতে কাজ করা হচ্ছে।

বর্তমানে সৌদি আরবের শ্রম বাজারে কর্মরত আছে প্রায় ২৪ লাখ বাংলাদেশি। নতুন এ নিয়মের ফলে অপেক্ষাকৃত কম বেতন পাওয়া শ্রমিকরা ন্যায্য মজুরি পাবে বলে আশা করা হচ্ছে।
সূত্র, আরটিভি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg