শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

কাতার সহ ১২ দেশ ও ইউরোপের সব দেশ থেকে বাংলাদেশে সকল ফ্লাইট ও যাত্রী প্রবেশ নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার / ৯৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

0Shares

বর্তমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে ইউরোপের সব দেশ এবং কাতার সহ আরও ১২টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

যেসব দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার মধ্যে ইউরোপের দেশগুলো ছাড়াও আছে— আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।

আগামী ৩ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বহাল থাকবে ১৮ই এপ্রিল পর্যন্ত।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস সদস্য গ্রুপ ক্যাপ্টেন এম জিয়া উল কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে প্রবেশের সময় ও বিমানবন্দরে পৌঁছানোর পরে অবশ্যই পিসিআরভিত্তিক কোভিড–১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে। ফ্লাইট বহির্গমণের ৭২ ঘণ্টার মধ্যে এই টেস্ট সম্পন্ন হতে হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg