শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

বাংলাদেশের জন্য উন্নত জাতের ঘোড়া পাঠিয়েছে কাতার।

স্টাফ রিপোর্টার / ৯৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২

0Shares

কাতার সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে উন্নত জাতের ১৮ টি বিশেষ ঘোড়া উপহার হিসেবে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে দু দেশের সামরিক বাহিনীর মধ্যে এটিই প্রথম শুভেচ্ছা বিনিময়। সোমবার ৮ আগস্ট সকালে এসব ঘোড়া কাতার সশস্ত্র বাহিনীর একটি সামরিক বিমানে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়।

কাতারে অবস্থিত আল-উদাইদ সামরিক বিমান ঘাঁটিতে বাংলাদেশের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন ও সামরিক অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইনসহ দূতাবাসের অন্য কর্মকর্তারা।
কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে সামরিক সম্প্রীতির সম্পর্ক উন্নয়নে এই উপহার বিনিময়। এর মাধ্যমে দু দেশের মধ্যকার সার্বিক সম্পর্ক আরও জোরালো হবে।
দূতাবাস সূত্রে জানা গেছে, কাতার থেকে উপহার হিসেবে বাংলাদেশকে যেসব ঘোড়া দেওয়া হচ্ছে , এর বিনিময়ে বাংলাদেশ থেকে শুভেচ্ছা বিনিময় হিসেবে একই ফ্লাইটে পাঠানো হবে ১০ টি চিত্রা জাতের হরিণ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg