শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

আগুনে পুড়ে যাওয়া নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন- সৌদি প্রবাসী কামাল

স্টাফ রিপোর্টার / ১৫৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ মার্চ, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টেলিগ্রাফঃ রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন এর ৯ নম্বর ওয়ার্ডের চর মহিদাপুর গ্রামে গত বৃহস্পতিবার বিকালে আগুন লেগে চাঁরটি পরিবারের আটটি ঘর, নগদ টাকা, দুই’শ কেজি কালো জিরা, ৩’শ কেজি রসুন, ২’শ কেজি পিয়াজ সহ সবকিছু আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে পরিবার গুলো।

উজানচর ইউনিয়নের চর মহিদা পুর গ্রামের মৃত: নইমুদ্দিন শেখের ছেলে মো. আইনদ্দিন শেখ ও তার সন্তান আহমদ, মুহাম্মদ, মান্নান সহ ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়ান উজানচর ইউনিয়ন একই ওয়ার্ডের পূর্ব উজানচর গণি শেখের পাড়া (পল্লী বাজার সংলগ্ন) মৃত খলিল শেখের ছেলে সৌদি প্রবাসী মো. কামাল হোসেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল হোসেন রাজবাড়ী টেলিগ্রাফকে বলেন , আমার বাবা একজন কৃষক ছিলেন, সব সময় বিপদে আপদে আপনাদের পাশে দাঁড়াতেন, আমিও কথা দিচ্ছি আপনাদের সেবা করতে চাই আর আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, উজানচর ইউনিয়নের মানুষের পাশে আমার পরিবার সব সময় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত থাকবে। উল্লেখ্য, ইতিপূর্বে তিনি বিভিন্ন মসজিদ, মাদরাসা, হতদরিদ্র মানুষের সহযোগিতা করেছেন।

তিনি সুদুর প্রবাস থেকেও ফোন যোগে আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর খোঁজখবর নেন।
তিনি সকলের কাছে দোয়া প্রত্যাশী, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলে তাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন ও উজানচর ইউনিয়ন বাসির পাশে থাকার সুযোগ করে দেবেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg