শিরোনাম
রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৬৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

0Shares

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের নিমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে রেল লাইনে সকালে ট্রেনে কাটা পড়ে জয়ন্ত সরকার (২৩) নামে এক যুবকের মৃত্য হয়েছে। নিহত জয়ন্ত সরকার রাজবাড়ী সদর উপজেলা পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়ীয়া গ্রামের বাবলু সরকারের ছেলে। সোমবার (০৫ অক্টোবর) সকালে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। ফরিদপুরের ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী রাজবাড়ী এক্সপ্রেস-২ নামক ট্রেনটি নিমতলা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের শরীর ট্রেনের আঘাতে তিন খন্ড হয়ে গেছে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে তার পরিবার ও অাত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করেছি এবং মামলা দায়ের করা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg