শিরোনাম
রাজবাড়ীতে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের নিজস্ব এটিএম সেবা চালু রাজবাড়ীতে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির সভা রাজবাড়ীর বহরপুরে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় ১০টি দোকান রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড দৌলতদিয়া ওয়াই-টাইপ সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজবাড়ী জেলা যুবশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ৯ দিন পর শিকলবন্দি নিলয়কে উদ্ধার করল র‌্যাব গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয়

একুশে পদকপ্রাপ্ত রাজবাড়ীর চিত্রশিল্পী মনসুর উল করিম আর নেই

স্টাফ রিপোর্টার / ৭৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

0Shares

সোমবার দুপুর ১২টার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজবাড়ীর গর্বিত কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম মৃত্যুরবণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের সাথে আলোচনা করে সময় নির্ধারণ করে রাজবাড়ীর জেলা সদরের ভবানীপুর দ্বিতীয় কবরস্থান প্রাঙ্গনের তার দাফন অনুষ্ঠিত হবে।

মনসুর উল করিমের পরিবার পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।

কয়েকদিন পূর্বে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে সোমবার দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

একুশে পদকপ্রাপ্ত চিত্র শিল্পী মনসুর উল করিম ১৯৫০ সালে রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক এবং ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

২০০৯ সালে একুশে পদক লাভ করেন। এছাড়া ১৯৯২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়েজিত একাশত জাতীয় চারুকলা প্রদর্শনী থেকে পুরস্কার লাভ। ১৯৯৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার অনেক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg