শিরোনাম
রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

গোয়ালন্দে পদ্মার পানি ১ সেন্টিমিটার কমে, বিপদসীমার ২১ সেন্টিমিটার উপরে

স্টাফ রিপোর্টার / ৪৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম// গোয়ালন্দে পদ্মা নদীর পানি ১ সেন্টিমিটার কমে বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্র জানিয়েছে, গতকাল (০৩ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৫ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, আজ রবিবার (০৪ অক্টোবর) তা সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১ সেন্টিমিটার কমে বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম, ছোটভাকলা ও উজানচর ইউনিয়নের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা ফের প্লাবিত হলেও আজ ১ সেন্টিমিটার কমায় কিছুটা আশা জাগিয়েছে।

পানি বৃদ্ধির পাশাপাশি পদ্মায় বয়ে যাওয়া প্রবল স্রোতে ও পানির ঘূর্ণিপাকে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন ও দৌলতদিয়া ইউনিয়নের বেশ কিছু গ্রাম এলাকায় নদীর পাড়ভাঙন শুরু হয়েছে। রক্ষা পেতে ওই দুই গ্রামের বাসিন্দাদের অনেকেই তাদের ঘরবাড়ি ভেঙে, গাছপালা কেটে নিরাপদ স্থানে চলে যাচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg