শিরোনাম
গোয়ালন্দে রাতের আঁধারে ইটের গাঁথুনি নির্মাণ করে জমি দখলের চেষ্টার অভিযোগ রাজবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় যুব দিবস উদযাপন রাজবাড়ী, সিরাজগঞ্জ,ও পাবনার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে এসআরবির অভিযান, ৪৫৭ বোতল মাদকসহ গ্রেপ্তার সাইদুল দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বালিয়াকান্দিতে তরুণদল নেতা জাকারিয়াকে বহিষ্কার গোয়ালন্দে খাবার দেওয়ায় বিলম্ব হওয়ায় পাগলের আঘাতে বাবুর্চির মৃত্যু রাজবাড়ীর তিন উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার গোয়ালন্দে কমরেড সুকুমার মন্ডলের শেষকৃত্য সম্পন্ন কালুখালীতে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় যুব দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার / ৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার ১ নভেম্বর দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য যুব র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া এবং ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মো. রফিকুল ইসলাম।

এ ছাড়া রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মেধা, দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তাই যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ সৃষ্টি করতে হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় প্রস্তুত রয়েছেন। মানবতার সেবা, দুর্যোগ মোকাবিলা এবং মানুষের কল্যাণে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতেও তাঁদের কার্যক্রম অব্যাহত থাকবে।

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজকে দেশ গঠন, মানবিক মূল্যবোধ চর্চা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg