স্টাফ রিপোর্টার: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা জাতীয়তাবাদী তরুণদলের সদস্য জাকারিয়াকে সাংগঠনিক সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।
বালিয়াকান্দি উপজেলা তরুণদলের দপ্তর সম্পাদক মো. রাসেল মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাকারিয়ার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া জাতীয়তাবাদী তরুণদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত জাকারিয়ার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।