শিরোনাম
রাজবাড়ীতে গাঁজাসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড গোয়ালন্দে বিএসটিআইয়ের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী ও র‍্যালি

স্টাফ রিপোর্টার / ৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সামনে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং নিয়মিত সঠিক নিয়মে হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতের মাধ্যমে বিভিন্ন রোগজীবাণু শরীরে প্রবেশ করে নানা রোগের সৃষ্টি করতে পারে। তাই সুস্থ থাকতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি খাবার গ্রহণের আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রয়োজনীয়তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শেখ ফরিদ, সহকারী প্রকৌশলী অর্ণব ঘোষ এবং সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী মো. আকির খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনের মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপনে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশগ্রহণকারীরা হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg