শিরোনাম
কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু রাজবাড়ীর বালিয়াকান্দিতে র‌্যাবের অভিযানে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা গোয়ালন্দে মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে মতবিনিময় সভা রাজবাড়ীর পাংশায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত জিল্লু গ্রে/প্তার রাজবাড়ীর পাংশায় ৪৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ছে গাইড ওয়াল, নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ রাজবাড়ী পৌরসভা নির্বাচন: মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন আরিফুল ইসলাম রোমান রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক-পিকআপের ত্রিমুখী সংঘর্ষ, গুরুতর আহত ৩

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে রাজবাড়ী-ভাঙ্গা রেলপথের সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোন ট্রেনের নিচে ওই যুবক কাটা পড়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের দেওয়া খবরে বুধবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কোন ট্রেনের নিচে তিনি কাটা পড়েছেন, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg