শিরোনাম
গোয়ালন্দে কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ছে গাইড ওয়াল, নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ রাজবাড়ী পৌরসভা নির্বাচন: মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন আরিফুল ইসলাম রোমান রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক-পিকআপের ত্রিমুখী সংঘর্ষ, গুরুতর আহত ৩ জমি-সংক্রান্ত বিরো/ধে পাংশায় বসতবাড়িতে হাম/লা, ভাঙ/চুর ও লুট/পাটের অভিযোগ গোয়ালন্দে হেলে পড়া বিদ্যুতের খুঁটি সড়কের মাঝখানে, পথচারী ও যান চলাচলে দুর্ভোগ; পল্লী বিদ্যুতের অবহেলার অভিযোগ পদ্মার পানি বৃদ্ধিতে গোয়ালন্দে ফের নদীভাঙন, ঝুঁকিতে শতাধিক বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা রাজবাড়ীর পাংশায় জমি-সংক্রান্ত বিরোধে চা দোকানিকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২ গোয়ালন্দে আব্দুল হালিম মিয়া কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা

গোয়ালন্দে হেলে পড়া বিদ্যুতের খুঁটি সড়কের মাঝখানে, পথচারী ও যান চলাচলে দুর্ভোগ; পল্লী বিদ্যুতের অবহেলার অভিযোগ

স্টাফ রিপোর্টার / ২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় সড়কের ওপর হেলে পড়া একটি পল্লী বিদ্যুতের খুঁটির কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে থেকেই খুঁটিটি ঝুঁকিপূর্ণভাবে হেলে পড়তে শুরু করে। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা পল্লী বিদ্যুতের এজিএমকে একাধিকবার অবহিত করা হলেও তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন এলাকাবাসী।

মঙ্গলবার (১৪ জুলাই)  খুঁটিটি আরও বেশি সড়কের ওপর হেলে পড়ে, ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করে। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বিদ্যুতের খুঁটির কারণে সবাই আতঙ্কের মধ্যে চলাচল করছেন। দ্রুত খুঁটিটি অপসারণ বা নতুন খুঁটি স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম মো.আসাদুজ্জামান এর মোঠোফনে কল দিলে। জুনিয়র ইন্জিনিয়ার প্রতাপ বাবু কল রিসিভ করে জানান এজিএম স্যার ৩০ জুন চলে গেছে এখনো নতুন এজিএম আসে নাই তাই ফোনটি আমার কাছে। তরে এ বিষটি আমি জানি স্যার আমাকে বলার পর আমি একবার খুঁটি  ঠিক করে দিয়েছিলাম। এখন বৃষ্টির কারনে হেলে পড়তে পারে আমরা অলরেডি লোক পাঠিয়েছি। পিলারিট শক্ত যায়গায় স্থানান্তর করে দেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg