শিরোনাম
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অগ্রগতি, অবকাঠামো সমস্যার সমাধানের আশ্বাস রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়াকড়ি, দেরি হলেই শোকজ

গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ

স্টাফ রিপোর্টার / ৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ৩১টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ৬২ বান্ডিল ঢেউটিন ও ১ লাখ ৮৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড, কালবৈশাখী ঝড়, নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারগুলোর হাতে মানবিক সহায়তা তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন এবং ঘর নির্মাণে সহায়তার জন্য ৩ হাজার টাকার একটি করে চেক প্রদান করা হয়।

সহায়তা বিতরণ করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই এই সহায়তা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg