শিরোনাম
গোয়ালন্দে কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ছে গাইড ওয়াল, নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ রাজবাড়ী পৌরসভা নির্বাচন: মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন আরিফুল ইসলাম রোমান রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক-পিকআপের ত্রিমুখী সংঘর্ষ, গুরুতর আহত ৩ জমি-সংক্রান্ত বিরো/ধে পাংশায় বসতবাড়িতে হাম/লা, ভাঙ/চুর ও লুট/পাটের অভিযোগ গোয়ালন্দে হেলে পড়া বিদ্যুতের খুঁটি সড়কের মাঝখানে, পথচারী ও যান চলাচলে দুর্ভোগ; পল্লী বিদ্যুতের অবহেলার অভিযোগ পদ্মার পানি বৃদ্ধিতে গোয়ালন্দে ফের নদীভাঙন, ঝুঁকিতে শতাধিক বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা রাজবাড়ীর পাংশায় জমি-সংক্রান্ত বিরোধে চা দোকানিকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২ গোয়ালন্দে আব্দুল হালিম মিয়া কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা

জমি-সংক্রান্ত বিরো/ধে পাংশায় বসতবাড়িতে হাম/লা, ভাঙ/চুর ও লুট/পাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর পাংশা পৌর এলাকার ঢেঁকিপাড়া গ্রামে জমি-সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

সোমবার (১৩ জুলাই) সকালে মো. আমিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ৫ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।

অভিযুক্তরা হলেন মৃত নিমাই শেখের ছেলে মো. মাজেদ শেখ (৬০), তার ছেলে মো. নজু শেখ (৪০), মো. সাইদ শেখ, মো. মিলন শেখ (২৭), মৃত জাহাঙ্গীর প্রামাণিকের ছেলে রনি প্রামাণিক (৩৫), মো. গনি মোল্লার ছেলে মো. গরো মোল্লা (২৮) এবং মো. আব্দুল মাজেদ শেখ।।

ভুক্তভোগী মো. আমিরুল ইসলাম জানান, পূর্ববিরোধের জেরে সকাল আনুমানিক ৯টার দিকে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে গালিগালাজ করে এবং পরে বসতঘর, রান্নাঘর ও টয়লেটে ভাঙচুর চালায়। একই সঙ্গে ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg