শিরোনাম
গোয়ালন্দে মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে মতবিনিময় সভা রাজবাড়ীর পাংশায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত জিল্লু গ্রে/প্তার রাজবাড়ীর পাংশায় ৪৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ছে গাইড ওয়াল, নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ রাজবাড়ী পৌরসভা নির্বাচন: মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন আরিফুল ইসলাম রোমান রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক-পিকআপের ত্রিমুখী সংঘর্ষ, গুরুতর আহত ৩ জমি-সংক্রান্ত বিরো/ধে পাংশায় বসতবাড়িতে হাম/লা, ভাঙ/চুর ও লুট/পাটের অভিযোগ গোয়ালন্দে হেলে পড়া বিদ্যুতের খুঁটি সড়কের মাঝখানে, পথচারী ও যান চলাচলে দুর্ভোগ; পল্লী বিদ্যুতের অবহেলার অভিযোগ পদ্মার পানি বৃদ্ধিতে গোয়ালন্দে ফের নদীভাঙন, ঝুঁকিতে শতাধিক বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা রাজবাড়ীর পাংশায় জমি-সংক্রান্ত বিরোধে চা দোকানিকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

রাজবাড়ীর পাংশায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত জিল্লু গ্রে/প্তার

স্টাফ রিপোর্টার / ২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর পাংশায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জিল্লু মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার চরঝিকরি গ্রাম থেকে স্থানীয়রা তাকে আটক করে পাংশা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। ​গ্রেপ্তার জিল্লু মণ্ডল ওই গ্রামের জোনায়েত মণ্ডলের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে ওই ছাত্রী চরঝিকরি মকবুল হোসেন দাখিল মাদ্রাসায় যাচ্ছিল। পথে চরঝিকরি দক্ষিণপাড়া এলাকার একটি আখক্ষেতের কাছে পৌঁছালে জিল্লু মণ্ডল তার পথরোধ করে এবং জোরপূর্বক আখক্ষেতের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আত্মরক্ষার্থে ওই ছাত্রী অভিযুক্তের হাতে কামড় দিয়ে চিৎকার শুরু করে। মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে জিল্লু মণ্ডল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​প্রত্যক্ষদর্শী লোকমান হোসেন জানান, শিশুটির চিৎকার শুনে তারা ঘটনাস্থলের দিকে গেলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সাথে নিয়ে অভিযুক্তের বাড়িতে যাওয়া হলে প্রথমে সে অস্বীকার করলেও পরে ঘটনার কথা স্বীকার করে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় একটি মামলা দায়ের করেন।

​পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। পরবর্তীতে ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg