শিরোনাম
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অগ্রগতি, অবকাঠামো সমস্যার সমাধানের আশ্বাস রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়াকড়ি, দেরি হলেই শোকজ

দৌলতদিয়া নৌপুলিশের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও জাল জব্দ

স্টাফ রিপোর্টার / ৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৫:জুলাই) দুপুরে এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের একটি টহল দল দৌলতদিয়া ফেরিঘাট, কুশোহাটা ও তৎসংলগ্ন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালায়। অভিযানে কারেন্ট জাল, চায়না দুয়ারি জালসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল ব্যবহার করে জাটকা আহরন বন্ধে ৩৩ টি অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও ২০০০ মিটার দৈর্ঘ্যের কারেন্ট জাল জব্দ করে।

পরে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলটের অনুমতি সাপেক্ষে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

দৌলতদিয়া নৌপুলিশ ফাড়িঁর ইনচার্জ ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ জাল ব্যবহার ও নিষিদ্ধ সময়ে মাছ আহরণের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg