শিরোনাম
গোয়ালন্দে কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ছে গাইড ওয়াল, নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ রাজবাড়ী পৌরসভা নির্বাচন: মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন আরিফুল ইসলাম রোমান রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক-পিকআপের ত্রিমুখী সংঘর্ষ, গুরুতর আহত ৩ জমি-সংক্রান্ত বিরো/ধে পাংশায় বসতবাড়িতে হাম/লা, ভাঙ/চুর ও লুট/পাটের অভিযোগ গোয়ালন্দে হেলে পড়া বিদ্যুতের খুঁটি সড়কের মাঝখানে, পথচারী ও যান চলাচলে দুর্ভোগ; পল্লী বিদ্যুতের অবহেলার অভিযোগ পদ্মার পানি বৃদ্ধিতে গোয়ালন্দে ফের নদীভাঙন, ঝুঁকিতে শতাধিক বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা রাজবাড়ীর পাংশায় জমি-সংক্রান্ত বিরোধে চা দোকানিকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২ গোয়ালন্দে আব্দুল হালিম মিয়া কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা

রাজবাড়ী পৌরসভা নির্বাচন: মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন আরিফুল ইসলাম রোমান

স্টাফ রিপোর্টার / ৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আরিফুল ইসলাম রোমান। এ উপলক্ষে তিনি রাজবাড়ী পৌরবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় তিনি পৌরবাসীর উদ্দেশে নিজের উন্নয়ন ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নাগরিক সেবার অঙ্গীকার তুলে ধরেন।

বার্তায় আরিফুল ইসলাম রোমান বলেন, রাজনীতি তাঁর কাছে ক্ষমতা অর্জনের মাধ্যম নয়; বরং মানুষের সেবার একটি পবিত্র অঙ্গীকার। তিনি একটি পরিচ্ছন্ন, নিরাপদ, যানজটমুক্ত, আধুনিক ও নাগরিকবান্ধব রাজবাড়ী পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, নির্বাচিত হলে পৌরবাসীর জন্য সমান নাগরিক সেবা নিশ্চিত করা, তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি, নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং প্রবীণ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে একটি মানবিক পৌরসভা গড়ে তুলতে কাজ করবেন।

আরিফুল ইসলাম রোমান আরও বলেন, জনগণের মতামত, পরামর্শ ও অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পৌরবাসীর আস্থা ও ভালোবাসাকেই তিনি তাঁর সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন।

উন্নয়ন ও ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তি নয় উন্নয়নকে প্রাধান্য দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্মার্ট, আধুনিক ও সমৃদ্ধ রাজবাড়ী গড়ে তোলা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে তিনি সকল পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg