শিরোনাম
গোয়ালন্দে পেঁয়াজের হাটে ধলতা বিরোধী সচেতনতামূলক অভিযান নদী-খাল দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করলেন প্রতিমন্ত্রী অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা রাজবাড়ী জেলা পুলিশ দৌলতদিয়ায় মসজিদ নির্মাণে মোস্তফা মেটালের ২০ মণ রড প্রদান রাজবাড়ীতে উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট পদ্মায় নৌপুলিশের অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১ গোয়ালন্দে প্রেমের ফাঁ/দে ফেলে স্কুলছাত্রীকে সংঘ/বদ্ধ ধর্ষ/ণের অভিযোগ রাজবাড়ীর পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারসহ ৬২ জনকে জেলা পরিষদের অনুদান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত মুরাদ, ১৬ দিন পর দেশে ফিরল মরদেহ

নদী-খাল দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করলেন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার / ২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের মরা পদ্মা এলাকায় তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, গোয়ালন্দ নাজিরুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিশ্বনাথপাড়া বেড়িবাঁধ পর্যন্ত প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার খাল খনন করা হবে। ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি কর্মসূচির আওতায় ২১ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এছাড়া উজানচর হাবিল মন্ডলপাড়া কালামের বাড়ি থেকে ফৈজদ্দিন মাতুব্বরপাড়া সলিম মাতুব্বরের বাড়ি পর্যন্ত প্রায় ৯৩০ মিটার খাল পুনঃখনন করা হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ ৭ হাজার টাকা।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, খাল খননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষকরা সেচ ব্যবস্থায় বাড়তি সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে খাল খনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় এ ধরনের কার্যক্রম শুরু হয়েছিল এবং সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি স্থানীয় জনগণকে খাল রক্ষা ও এর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সরকারের চলমান খাল পুনঃখনন কর্মসূচির আওতায় কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা নিশ্চিতকরণ এবং জলাবদ্ধতা নিরসনে দেশের বিভিন্ন জেলায় খাল পুনঃখনন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg