শিরোনাম
রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

রাজবাড়ীতে চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

0Shares
স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর আলাদীপুর থেকে ৪কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় আলাদীপুর জুটমিল সংলগ্ন কুষ্টিয়া-ঢাকা মহাসড়কের উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুন্সিগঞ্জ গ্রামের মোসার উদ্দিনের ছেলে আহাদ আলী (৪৫), একই থানার মথুরাপুর গ্রামের সাহাজুল ইসলামের ছেলে সজিব হোসেন (২১)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানাধীন আলাদীপুর গ্রামস্থ (জুটমিল সংলগ্ন) জনৈক মো. ফজলু ডাক্তারের বসত বাড়ীর সামনে কুষ্টিয়া-ঢাকা মহাসড়কের উপর হতে আহাদ আলী ও সজিব হোসেনকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg