শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বাসস্ট্যান্ড হয়ে স্টেশন বাজার সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বরে শেষ হয়।

পরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদৌস, উপজেলা নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg