শিরোনাম
গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান

কুমারখালীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও কৃষি উপকরণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ৪ হাজার ৬ শ’ ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয় ।

২০২১ -২২ অর্থ বছরে ২০২১-২২ / রবি মৌসুমে গম , ভূট্টা, সরিষা ,সূর্যমূখী, চিনা বাদাম, মুগ ও খেসারী ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

গম ১০৪০ কেজি, ভূট্টা ১ হাজার , সরিষা ১ হাজার,সূর্যমূখী ১ শ’ পঞ্চাশ,চিনা বাদাম ১০ কেজি, মুগ ১ শ’ পঞ্চাশ কেজি, মশুর ৮০ কেজি, খেসারি ১ শ’ কেজি প্রনোদনার সার ও বীজ বিতরন করা হয়। সাথে ৫০% ভর্তুকি মুল্যে কম্বাইন্ড হারভেষ্টার, রিপার এবং মাড়াই যন্ত্র বিতরন করা হয় ।

৯ নভেম্বর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নিবার্হী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg