শিরোনাম
গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার গোয়ালন্দে দিন-দুপুরে নৃশংস খুন, ঘরের ভেতর গলা কেটে হত্যা রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি

সব সাংবাদিকদের মনে ভয় ঢুকাতেই রোজিনাকে হেনস্তা করা হয়েছে ভিপি নুর

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

0Shares

প্রথম আলোর জ্যেষ্ঠ নারী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে ছাত্র, যুব,শ্রমিক অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন ছাত্র,যুব,শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক ও ডাকসুর ভিপি নুরুলহক নুর।

সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের পর সাংবাদিক নেতাদের ভূমিকার সমালোচনা করে নুর বলেন, কয়জন সাংবাদিক নেতা রোজিনার মুক্তির জন্য সোচ্চার হয়েছেন? দেশের একটি প্রথম সারির পত্রিকার একজন সিনিয়র সাংবাদিককে সচিবালয়ে আটকে রেখে হেনস্থা করে এইভাবে মামলা দেওয়া হলো, কয়জন সাংবাদিক নেতা থানায় এসেছেন? প্রতিবাদ করেছেন? তাই সাংবাদিকদের বলবো দলদাস, দলাকানা দালালদেরকে আপনাদের নেতা বানাবেন না। ওরা আপনাদের স্বার্থ বিক্রি করে, যেমনিভাবে বিক্রি করেছে সাগর-রুনি হত্যার ন্যায়বিচার।
সাংবাদিকদের সকল প্রকার হয়রানি বন্ধ করে স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতা পরিপন্থী বিতর্কিত ডিজিট্যাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে সাংবাদিক নিপীড়নের বিরুদ্ধে ছাত্র,যুব,শ্রমিক অধিকার পরিষদের সোচ্চার অবস্থানের কথা উল্লেখ করে রোজিনার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি জানান নুর।
একই সাথে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে মুক্ত সাংবাদিকতার প্রতিবন্ধকতা দূর করার উপযুক্ত পরিবেশ তৈরি করতে সরকারের প্রতিও আহ্বান জানান নুরুলহক।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg