শিরোনাম
পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান

শুভ জন্মদিন মাশরাফি ও সাহেল মর্তুজা

স্টাফ রিপোর্টার / ৫৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

0Shares

দেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মর্তুজা ও তার (মাশরাফির) একমাত্র ছেলে সাহেল মর্তুজার জন্মদিন আজ সোমবার (৫ অক্টোবর)।

১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের চিত্রা নদীর পাশে আলাদাৎপুর গ্রামে নানা বাড়িতে মা হামিদা মর্তুজার কোল আলো করে পৃথিবীতে আসেন মাশরাফি। জীবনের ৩৭ বসন্ত কাটিয়ে ৩৮তম বছরে পা দিলেন দেশের অন্যতম জনপ্রিয় এ ক্রিকেটার।

এদিকে একই তারিখে ২০১৫ সালে মাশরাফি-সুমি দম্পতির ঘর আলো করে জন্মগ্রহণ করে মাশরাফির ছেলে সাহেল মর্তুজা।

সোমবার সকালে মাশরাফির জন্মদিন নিয়ে তার বাবা গোলাম মর্ত্তজা স্বপন বলেন, ‘মাশরাফির জন্মদিনে পারিবারিকভাবে আমরা কখনও কেক কাটাসহ কোনো অনুষ্ঠানের আয়োজন করিনা। কেক কেটে জন্মদিন পালন করা মাশরাফি কখনও পছন্দ করেনা।’ এ সময় মাশরাফির ও তার ছেলের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

রাজবাড়ী টেলিগ্রাফ থেকে বাবা-পুত্রকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg