শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

শঙ্খ ধ্বনিতে দেশ সেরা পুরস্কার পেলেন রাজবাড়ীর তুলি সাহা

স্টাফ রিপোর্টার / ৫২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

0Shares

সুজন বিষ্ণু : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় পর্যায়ে শঙ্খ ধ্বনি ও উলুধ্বনি চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ভার্চুয়াল এই প্রতিযোগিতায় শঙ্খ ধ্বনিতে প্রথম স্থান অর্জন করেছেন তুলি রানী সাহা। তুলী রানী সাহা রাজবাড়ী জেলা শহরের লক্ষ্ণীকোল গ্রামের নিখিল চন্দ্র সাহার মেয়ে।

সোমবার (১ মার্চ) ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে তুলি রানী সাহার হাতে পুরস্কার স্বরুপ ৫০ হাজার টাকার একটি চেক, একটি ক্রেষ্ট, ও সনদপত্র তুলে দেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতি মন্ত্রী স্বপন ভট্টাচার্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী মিলন কান্তি দত্ত সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি, শ্রী নির্মল চ্যাটার্জী সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিপ্লব কুমার দে দপ্তর সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতি মন্ত্রী স্বপন ভট্টাচার্য উপস্থিত সকলের সফলতা কামনা করেন।

শঙ্খ ধ্বনিতে প্রথম স্থান অর্জন করায় মঙ্গলবার (২ মার্চ) তুলি রানী সাহা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা কার্যালয়ে এসে জেলা কমিটির সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, সহ সভাপতি মিহির চক্রবর্তী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার দাস, সদর কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস এর উপস্থিতিতে পুরস্কার পাওয়ায় সকলের প্রতি ধন্যবাদ জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg