শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

রাজবাড়ী পাংশায় অর্ধশত অটোভ্যান আটক করেছে পুলিশ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় রাজবাড়ীর পাংশায় অর্ধশত ব্যাটারি চালিত অটোভ্যান আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।

বুধবার (২৩ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যটারি চালিত রিকশা-ভ্যানের মোটর বা ব্যাটারি খুলে ফেলার সিদ্ধান্ত জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ জুন) পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে ব্যাটারি চালিত অটোভ্যান আটক করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, প্রথম দিকে তাদের অবগতির জন্য ভ্যান থেকে ব্যাটারি ও মটর খুলে চালানোর সিদ্ধান্ত জানিয়েছি সেই সিদ্ধান্ত অমান্য করায় ভ্যানগুলো আমরা আটক করেছি। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা কার্যকরের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg