শিরোনাম
বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

মুক্তিযোদ্ধা কমান্ডারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়া কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান (৭৬) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার পান্টি ইউনিয়নের ডাঁসা ঈদগাহ মাঠে পুলিশের একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও যুদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, থানার ভানপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার,উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে ডাঁসা ঈদগাহ মাঠে মরহুমের জানাযা শেষে ডাঁসা কবরস্থানে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ্য থেকে তাঁকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পারিবারিক সুত্রে জানা যায়, ১৯৭১ সালে খোকসা – কুমারখালী থানার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও ডাঁশা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক লুৎফর রহমান বুধবার সন্ধায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তিনি মৃত্যুকালে ৪ কন্যা, ১ পুত্র, স্ত্রী সহ অগনিত সুপ্রতিষ্ঠিত ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

তিনি ডাঁশা চাষীক্লাবের ন্যায় অনেক সম্মুখ সমরে একজন নির্ভীক সেনানায়ক হিসাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। তিনি ছিলেন একজন আদর্শ দেশপ্রেমিক, নির্লোভ ও নির্মোহ চিত্তের সাদাসিধে মানুষ ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg