শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার / ৪৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

0Shares

কাতারে বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

কাতারে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বৈদেশিক শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। ফলে প্রবাসে বসেই নিজের কাজের পাশাপাশি পড়ালেখা করতে পারবেন রেমিট্যান্সযোদ্ধারা।

আর এই উচ্চশিক্ষার ফলে কর্মক্ষেত্রে বাড়বে অর্থনৈতিক সমৃদ্ধি। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কাতারে বর্তমানে বিভিন্ন পেশায় সাড়ে চার লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। তাদের মধ্যে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার কারণে কম বয়সে চলে আসছে প্রবাসের মাটিতে।প্রচলিত শিক্ষাজীবন থেকে পিছিয়ে পড়া তরুণ প্রবাসীদের উচ্চশিক্ষা গ্রহণে সুযোগ করে দিতে কাতারে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা চালু করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল কাতারে দায়িত্বরত বাংলাদেশি গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রাথমিকভাবে এসএসসি/এইচএসসি/বিএ এবং বিএসএস কোর্স চালু করতে আবেদনপত্র গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করার কথা রয়েছে।কর্মব্যস্ত জীবনে প্রবাসীদের মাঝে এই খুশির সংবাদ সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ কমিউনিটি ও গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান দূতালয় প্রধান মাহবুর রহমান। সেই সাথে ভর্তি ইচ্ছুক আগ্রহীদের
bouqatar@bdembassydoha.org ই-মেইলে বা দূতাবাসে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।

তাইফুর রহমান তুষার (কাতার)

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg