শিরোনাম
গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা

মঙ্গলবার থে‌কে রাজবাড়ীর সদর, পাংশা ও গোয়ালন্দ পৌরসভায় ৭ দি‌নের লকডাউ‌ন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২০ জুন, ২০২১

0Shares

আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি

রাজবাড়ী‌তে উ‌দ্বেগজনক হা‌রে ক‌রোনা সংক্রম‌ণের হার বে‌ড়ে যাওয়ায় রাজবাড়ীর সদর, পাংশ‌া ও বা‌লিয়াকা‌ন্দি পৌরসভায় ৭ দি‌নের লকডাউ‌নের সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন ক‌রোনা সংক্রমণ প্র‌তি‌রোধ ক‌মি‌টি।

‌রোববার বিকা‌লে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে আয়ো‌জিত জেলা ক‌রোনা ভাইরাস সংক্রমণ ও প্র‌তি‌রোধসহ সা‌র্বিক ব্যবস্থাপনা ক‌মি‌টির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপ‌তি‌ত্বে প্রধান অত‌িথি হিসা‌বে বক্তব্য রা‌খেন, রাজবাড়ী-১ আস‌নের এম‌পি কাজী কেরামত আলী।

অন্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, পু‌লিশ সুপার এমএম শা‌কিলুজ্জামান, সি‌ভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টি‌টোন, সদর উপ‌জেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ফাহ‌মি মোঃ সা‌য়েফ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, পাংশার মেয়র ওয়া‌জেদ আলী, গোয়ালন্দর মেয়র মোঃ নজরুল মন্ডল প্রমূখ।

জানা‌গে‌ছে, গত ১৪ দি‌নে রাজবাড়ী সদ‌রে ৩৬ শতাংশ, পাংশায় ৪০ শতাংশ, কালুখালী‌তে ৫৩ শতাংশ, বা‌লিয়াকা‌ন্দি‌তে ৭ শতাংশ ও গোয়ালন্দে ৮৬ শতাংশ সংক্রমিত হওয়ায় এ সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন জেলা ক‌রোনা ভাইরাস সংক্রমণ ও প্র‌তি‌রোধসহ সা‌র্বিক ব্যবস্থাপনা ক‌মি‌টি। ফ‌লে আগামী সোমবার ২১ জুন রাত ১২টা ১মি‌নিট থে‌কে এ সিদ্ধান্ত কার্যক্রর হ‌বে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg