শিরোনাম
গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার বালিয়াকান্দিতে মেয়েকে ধর্ষ/ণের দায়ে বাবার যাবজ্জীবন গোয়ালন্দে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোয়ালন্দে ছিনতাইয়ের অভিযোগ, পালানোর সময় মোটরসাইকেল-মোবাইল ফেলে গেলেন অভিযুক্তরা। কালুখালীতে কৃষক হত্যা: দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে সরকারি স্থাপনা আবাসন হিসেবে ব্যবহার, প্রশ্নের মুখে পৌরসভার তিন কর্মকর্তা

ফেসবুক ভেরিফায়েড করবেন যেভাবে

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১৩২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

0Shares

খুব সহজেই যদি ফেসবুকে আপনার নামের পাশে নীল বৃত্তাকারে সাদা টিক চিহ্ন দেখা যায় তাহলে কেমন হয়? একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে আপনার নামের পাশে ‘ব্লু-ব্যাজ’ তো থাকতেই পারে।

ফেসবুক বলছে, প্রোফাইল বা পেইজের পোস্ট ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্য করতে সাহায্য করবে ব্লু-ব্যাজ। সাংবাদিক, রাজনীতিবিদ, তারকা হিসেবে সহজেই ফেসবুক প্রোফাইল ভেরিফায়েড করা যায়। এছাড়া নির্ধারিত ক্যাটাগরির ফেসবুক পেইজও ভেরিফায়েড করা সম্ভব।

নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রোফাইল বা পেজ ভেরিফাই করলেই ব্লু-ব্যাজ পাওয়া যায়। প্রোফাইল বা পেইজের সত্যতা নিশ্চিতকরণ ও গ্রহণযোগ্যতা বাড়াতে ফেসবুক দীর্ঘদিন ধরে এমন সুবিধা দিচ্ছে।

আজ আপনাকে জানাবো ফেসবুক প্রোফাইল ও পেইজ ভেরিফায়েড করবেন যেভাবে-

১. প্রথমে এই ঠিকানায় প্রবেশ করুন।

২. এরপর পেইজ বা প্রোফাইল নির্বাচন করুন।

৩. দেশ নির্বাচন করুন।

৪. ক্যাটাগরি নির্বাচন করুন।

৫. অফিসিয়াল আইডি (যেমন- জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ফোন বা ইউটিলিটি বিল ইত্যাদি) এর স্ক্যান কপি আপলোড করুন।

৬. নির্ধারিত বক্সে কেন ভেরিফাই করতে চান তা উল্লেখ করুন।

৭. এই বক্সে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিংকগুলো দিন।

৮. এবার Send বাটনে ক্লিক করে সাবমিট করুন।

সব তথ্য দিয়ে সাবমিট করার কিছু সময়ের মধ্যেই ফেসবুক আপনার আবেদনের অবস্থা জানাবে।
সূত্রঃDhaka Post Desk

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg