শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

ফরিদপুরে লকডাউনের মাঝে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

0Shares

ফরিদপুরঃ কঠোরতার মধ্য দিয়ে ৩য় দিনের মতো লকডাউন চলছে।আর সেই লকডাউনের মাঝে পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে করোনায় আক্রান্তের নতুন নতুন রেকর্ড তৈরী হচ্ছে।

লকডাউনের ৩য় দিয়ে সকাল থেকেই শহরে প্রবেশ পথের ২৩টি জায়গায় চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রন করছে জেলা পুলিশ প্রশাসন।

লকডাউন কঠোরভাবে পালনের ফলে শহরের কাঁচা বাজার ও ঔষধের দোকান ব্যতিত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাছাড়া শহর থেকে ছেড়ে যায়নি কোন দূরপাল্লার বাস। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রশাসন ছিলো বেশ কঠোর। পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নজরদারী ছিলো চোখে পরার মতো। এসময় সরকারী বিধি নিষেধ অমান্যকারীদের বিভিন্ন অঙ্কের অর্থদন্ড প্রদান করা হয়।

এদিকে, গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রন্ত হয়েছে।ফরিদপুর পিসিআর ল্যাব সুত্রে জানা গেছে গত ২৪ঘন্টায় ৪৭০জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। যার মাধ্যে ২৩৭জন পজেটিভ হয়েছে আর নেগেটিভ হয়েছে ২২৭জনের এবং ইনভেলিড হয়েছে ৬জনের। পজেটিভ২৩৭ জনের মধ্যে ফরিদপুর জেলায় আক্রান্ত হয়েছে ২১২জন আর বাকী ২৫জন অন্যন্য জেলার। জেলায় যা সনাক্তের হার বিবেচনায় ৪৮শতাংশ।আর জেলায় ১দিনে এটিই ছিলো সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। আর করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যুর কথা জানিয়েছে সিভিল সার্জন অফিস।
সূত্র:আগামী নিউজ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg