শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

পাংশায় ঘরে আগুন দেওয়ার অভিযোগ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ী পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হলুদ বাড়িয়া গ্রামের মোঃ দুলাল সরদারের বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি হলুদ বাড়িয়া গ্রামের সুবাহান সরদারের ছেলে।

মোঃ দুলাল সরদার বলেন,গত রাত আনুমানিক ১ টার সময় কে বা কাহারা আমার ঘরের উত্তর পাশের টিনের বেড়াতে ডিজেল ঢেলে এবং গামছা ডিজেল দিয়ে ভিজিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। এসময় আমার ১০ বছরের শিশু কন্যা ঘরের বারান্দার একটি কক্ষে ঘুমিয়ে ছিল।

যখন আগুনে বারান্দার জানালা পুরে কাঁথা বালিশে ধরে যায় তখন আমার মেয়ে আগুন বলে চিৎকার চেঁচামেচি শুরু করে। পরে চিৎকার শুনে আমার স্ত্রী অন্য ঘর থেকে এসে আমার মেয়েকে উদ্ধার করে এবং সে প্রাণে বেঁচে যায়। পরে স্থানীয়রা এসে পানির পাম্প ছেড়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন গত ১৬ অক্টোবর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলনে এমপি জিল্লুল হাকিম এর সাপোর্টে মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলামের পক্ষ হয়ে যাওয়াকে কেন্দ্র করে ২২ অক্টোবর একই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইসলাম খার পক্ষের সমর্থক একই এলাকার আরশেদ প্রামাণিকের ছেলে মোঃ মনির প্রামানিক (২৫) এর সাথে কথা কাটাকাটি হয়। ঐ রাতে আমি বাড়িতে ছিলাম না। রাজনৈতিক সূত্রে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন।

পাংশা মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন,এ বিষয়ে সন্দেহজনকভাবে একজনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ করা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg