শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় মোছাঃ রাবেয়া (২৬) হত্যা মামলায় এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত জামাল মন্ডল (৪০)। তিনি পাংশা উপজেলার রুপিয়াট গ্রামের কাওছার মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, গত ১৯ আগস্ট বিকেল আনুমানিক ৫টার দিকে পাংশা থানায় পুলিশ জানাত, পারে,  উপজেলার স্বর্ণগড়া এলাকার আনসার মাস্টারের মেহগনি বাগানের ভেতরে মোছাঃ রাবেয়াকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে।

এ সময় রাবেয়ার চোখে-মুখে আঘাতের চিহ্ন, বাম চোখের ওপর ফোলা, নাক দিয়ে রক্তপাত এবং ডান কানে কাটা জখম ছিল। পুলিশ জানায়, রাবেয়ার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নিহত রাবেয়ার বোন মোছাঃ রহিমা বেগম (৪৯) বাদী হয়ে পাংশা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় জামাল মন্ডলকে এজাহারনামীয় ১ নম্বর আসামি করা হয়।

মামলার তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০ আগস্ট) জামাল মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg