শিরোনাম
কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, চালকের মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে ফের সড়ক দুর্ঘটনা, ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গরুর মৃত্যু; আহত চালক-হেলপার রাজবাড়ীর পাংশায় গোল্ডেন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক রাজবাড়ীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছায় বরণ কালুখালীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ী পুলিশ লাইন্সে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন ‘ডি’ দল গোয়ালন্দে খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলার নবাগত ইউএনও’র সঙ্গে গোয়ালন্দ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইউনুস মোল্লা গ্রেপ্তার

কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, চালকের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার / ২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চাকা মেরামতের সময় পেছন থেকে অপর একটি ট্রাকের ধাক্কায় মো. নজরুল ইসলাম (২৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।

নিহতের সহকারী (হেলপার) মো. জোবায়ের জানান, খুলনা মেট্রো-ট-১১-২২১৬ নম্বরের ট্রাকটি বরিশালের গৌরনদী থেকে তুলার গাছ বোঝাই করে কুষ্টিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথে পাইকারামোড় এলাকায় পৌঁছালে ট্রাকটির একটি চাকা বাস্ট হয়ে যায়। পরে তারা মহাসড়কের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন।

এ সময় পেছন দিক থেকে একটি অজ্ঞাত ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চাকা মেরামতের কাজে থাকা চালক নজরুল ইসলাম ট্রাকের সামনের চাকার এক্সেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় রেকার ব্যবহার করে ট্রাকের নিচ থেকে নজরুল ইসলামকে উদ্ধার করা হয়। তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় রেকারের মাধ্যমে ট্রাকের নিচ থেকে চালককে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg