শিরোনাম
কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, চালকের মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে ফের সড়ক দুর্ঘটনা, ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গরুর মৃত্যু; আহত চালক-হেলপার রাজবাড়ীর পাংশায় গোল্ডেন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক রাজবাড়ীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছায় বরণ কালুখালীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ী পুলিশ লাইন্সে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন ‘ডি’ দল গোয়ালন্দে খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলার নবাগত ইউএনও’র সঙ্গে গোয়ালন্দ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইউনুস মোল্লা গ্রেপ্তার

রাজবাড়ীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছায় বরণ

স্টাফ রিপোর্টার / ৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ী জেলা পুলিশে সদ্য যোগদান করা শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) কল্যাণ মিস্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা।

সোমবার ১৭ আগস্ট  রাজবাড়ী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত এই পুলিশ কর্মকর্তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

কল্যাণ মিস্ত্রী ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার। বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ে বাস্তব প্রশিক্ষণের জন্য তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় টিআর পদে সংযুক্ত ছিলেন। পরবর্তীতে তাকে রাজবাড়ী জেলায় পদায়ন করা হয়।

ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ নবাগত শিক্ষানবিশ এএসপি কল্যাণ মিস্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং দায়িত্ব পালনে তাঁর সর্বাত্মক সাফল্য কামনা করেন।

এ সময় নবাগত শিক্ষানবিশ এএসপি কল্যাণ মিস্ত্রী রাজবাড়ী জেলা পুলিশের কার্যক্রমে নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নতুন এই পুলিশ কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে রাজবাড়ী জেলা পুলিশের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg